শীতকালে চুলের যত্নে সহজ ঘরোয়া উপায় | Doctor Info BD
- 23 Dec 2024
- Best Doctor List
আচ্ছা, বলুন তো আপনার চুল সবচেয়ে রুক্ষ, ফ্রিজি, ড্যামেজ হয় কোন সময়? নিশ্চয়ই শীতকালে। কারণ এই সময় শীতের শুষ্ক বাতাস এবং কম আর্দ্রতা আমাদের স্কিনসহ হেয়ারকেও রাফ করে ফেলে। ফলে স্কাল্পে দেখা দেয় খুসকি।
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে শীতকালে চুলের যত্ন নিতে পারেন ঘরে বসেই। চলুন শীতে ত্বকের যত্নে কিছু ঘরোয়া উপায় জেনে নেই।
শীতকালে চুলের যত্ন
শীতে স্কিনকেয়ার এবং হেয়ার কেয়ারের দিকে বেশি খেয়াল রাখতে হবে। ঘরোয়া যেসব উপায়ে চুলের যত্ন নেওয়া যায় তা হলো:-
নিয়মিত চিরুনি করুন
শীতে আমরা অনেকেই আলসেমীর জন্য চিরুনি করতে চাই না। এটা চুলের জন্য খুবই মারাত্মক। বরং নিয়মিত হেয়ার ব্রাশ করলে স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। তবে চিরুনি করার সময় প্লাস্টিকের চিরুনির পরিবর্তে অবশ্যই কাঠের চিরুনি ব্যবহার করা উচিৎ। এতে বেবি হেয়ার গজাতে সাহায্য করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে হেয়ার ব্রাশ করুন সাথে স্কাল্প ম্যাসাজ করুন। এতে নতুন চুল গজাবে, ফ্রিজি হবে না এবং চুল পড়া কমে যাবে।
তেল মালিশ করুন
নারকেল তেল চুলের জন্য একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটি চুলের শুষ্কতা দূর করে এবং চুলকে নরম ও মসৃণ করে। শীতকালে সপ্তাহে দু-তিনবার নারকেল তেল চুলে ম্যাসাজ করুন। এটি গোঁড়া থেকে শুরু করে নিচ পর্যন্ত লাগান এবং অন্তত এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড চুলের গভীরে পুষ্টি প্রদান করে এবং চুলের শক্তি ও উজ্জ্বলতা বৃদ্ধি করে।
ডিমের কুসুম ব্যবহার
ডিমের কুসুমে প্রচুর প্রোটিন এবং ভিটামিন রয়েছে যা চুলের পুষ্টি যোগায়। একটি ডিমের কুসুম নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকে মজবুত ও উজ্জ্বল করে।
মেথি বীজ
মেথির বীজ চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুল পড়া রোধ করে। এক চামচ মেথি বীজ সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে এটি পেস্ট করে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকে স্ট্রং এবং শাইনি করে।
আমলকি
চুলের যত্নে আমলকি ও মেথি অত্যন্ত পুষ্টিকর উপাদান। এতে প্রচুর ভিটামিন সি রয়েছে যা চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুল পড়া রোধ করে। আমলকীর রস চুলে ম্যাসাজ করলে চুলের শুষ্কতা দূর হয় এবং চুল মজবুত ও উজ্জ্বল হয়।
সপ্তাহে একবার আমলকীর রস ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও প্রতিদিন অন্তত একটি আমলকি যদি খেতে পারেন তাহলে আপনার চুল পড়া কমার সাথে সাথে বয়সের ছাপও পড়বে না চেহারায়।
ভিনেগার
ভিনেগার চুলের pH ব্যালেন্স বজায় রাখে এবং চুলকে উজ্জ্বল ও মসৃণ করে। এক কাপ পানিতে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধোয়ার পর চুলে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ফ্রিজি হেয়ারকে সফট করবে। আর চুল যদি অতিরিক্ত ড্যামেজ হয়ে যায় তাহলে ভিনেগার আর লেবু মিশিয়ে চুলে ১০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করুন।
চা ব্যবহার করুন
চা চুলের জন্য একটি প্রাকৃতিক কন্ডিশনার। এক কাপ চা তৈরি করে ঠান্ডা করুন এবং চুল ধোয়ার পর চুলে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ড্যামেজ হেয়ার কেয়ার
শীতকালে ক্ষতিগ্রস্ত চুলে ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করুন। এক চামচ নারকেল তেল, এক চামচ মধু এবং এক চামচ ডিমের কুসুম মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকে রেজুভিনেট এবং ময়শ্চারাইজ করে।
চুলের ভিটামিন
আপনি কি জানেন, চুলের পুষ্টি যোগায় কোন ভিটামিন? চুলের পুষ্টির জন্য ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং বায়োটিন খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিনগুলি চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুলকে মজবুত ও শাইনিং করে। শীতকালে চুলের পুষ্টির জন্য এই ভিটামিন সমৃদ্ধ খাদ্য যেমন গাজর, পালং শাক, বাদাম, ডিম এবং মাছ খাওয়া উচিত। এছাড়াও আপনি চুলের জন্য যেসব সাপ্লিমেন্ট যেমন ই-ক্যাপ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন।
নিয়মিত হেয়ার ট্রিম করুন
চুল ফেটে গেলে আর বাড়তে চায় না। তাই অন্তত ৪-৬ সপ্তাহ পর হেয়ার ট্রিম করা উচিৎ। এতে হেয়ার গ্রোথ বাড়বে, ফ্রিজি কম হবে এবং হেলদি দেখাবে।
পর্যাপ্ত পানি পান করুন
শীতে অনেকেই পানি পান করতে চায় না। এতে শরীর ডি-হাইড্রেট হয়ে যায়। পর্যাপ্ত পানি পান এবং ঘুম স্কিন এবং হেয়ারকে সুন্দর করে।
ভেজা চুল নিয়ে বাইরে যাবেন না
শীতে চুল শুকাতে একটু বেশি সময় লাগে। তাই এক্সট্রা সময় নিয়ে হেয়ার ব্লো ড্রাই করুন অথবা হেয়ার ন্যাচারালি ড্রাই করুন। তারপর বাইরে যান নতুবা হেয়ার ড্যামেজ, ফ্রিজ, ব্রেকেজ দেখা দিবে।
হেয়ার মাস্ক ব্যবহার করুন
আপনি চাইলে নিজেই বাসায় ডিম আর মধু দিয়ে প্রোটিন মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন অথবা ভালো ব্র্যান্ডের মাস্ক কিনে ইউজ করতে পারেন আপনার হেয়ার প্রবলেম অনুযায়ী।
উপরিউক্ত টিপসগুলো মেইনটেইন করলে এই শীতেও আপনার চুল থাকবে শাইনি, হেলদি এবং নারিশ।
সহকারী অধ্যাপক ডাঃ সঞ্চিয়া তারানুম
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
এববিবিএস, ডিডিভি, এমসিপিএস,ট্রেইন্ড ইন এস্থেটিক মেডিসিন
স্কিন অ্যান্ড ভিডি, সেক্স, অ্যালার্জি বিশেষজ্ঞ এবং ডার্মাটো সার্জন,
লেজার এবং এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক,শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বারের ঠিকানা: প্লট 10, রোড 4/5 (কালশি রোড), ব্লক বি, মিরপুর 12, পল্লবী, ঢাকা।
সিরিয়াল ও ইনফরমেশন এর জন্য কল করুন - 01902991500 (সকাল ১০:০০ টা হতে রাত ০১০:০০ টা, শুক্রবার ব্যাতিত)।
সহকারী অধ্যাপক ডাঃ তাহমিনা সুলতানা (শিমুল)
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিডিভি (বিএসএমএমইউ) এমসিপিএস, এফসিপিএস (চর্ম ও যৌনরোগ) সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ) কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল চর্ম, এলার্জী ও যৌনরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটো সার্জন ফেলো অব লেজার এন্ড কসমেটিক সার্জারী (চেন্নাই এন্ড মুম্বাই, ইন্ডিয়া)।
চেম্বারের ঠিকানা: বাড়ী-০২, রোড-০৬, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকা-১২১৬। (ইনডোর স্টেডিয়ামের পূর্ব পার্শ্বে)
সিরিয়াল ও ইনফরমেশন এর জন্য কল করুন - 01902991500 (সকাল ১০:০০ টা হতে রাত ০১০:০০ টা, শুক্রবার ব্যাতিত)।
অধ্যাপক ডাঃ শাহিন রেজা চৌধুরী
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, ডিডিভি (ডি,ইউ) এক্স - অধ্যাপক (ডার্মাটোলজি বিভাগ) মুগদা মেডিকেল কলেজ, ঢাকা।
চেম্বারের ঠিকানা: প্লট-১৫, ব্লক-বি, মেইন রোড মিরপুর-১, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
সিরিয়াল ও ইনফরমেশন এর জন্য কল করুন - 01902991500 (সকাল ১০:০০ টা হতে রাত ০১০:০০ টা, শুক্রবার ব্যাতিত)।
সহকারী অধ্যাপক ডাঃ ফারিবা মুজিদ
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস (ডিএমসি) এমসিপিএস, এফসিপিএস (চর্ম ও ভেনারিয়াল ডিজিজ) ত্বক, অ্যালার্জি, এবং যৌন রোগ বিশেষজ্ঞ নান্দনিক চর্মরোগ বিশেষজ্ঞ, লেজার, এবং কসমেটিক সার্জন সহকারী অধ্যাপক (সিসি) চর্ম ও ভেনারিয়াল ডিজিজ বিভাগ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
চেম্বারের ঠিকানা: ৭৪জি /৭৫, পি-কক স্কোয়ার, নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা ১২১৫।
সিরিয়াল ও ইনফরমেশন এর জন্য কল করুন - 01902991500 (সকাল ১০:০০ টা হতে রাত ০১০:০০ টা, শুক্রবার ব্যাতিত)।